ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির কাউন্টার চালু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির কাউন্টার চালু

যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুবিধা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু করা হয়েছে। 

বুধবার থেকে কাউন্টারটিতে কার্যক্রম শুরু হয়েছে।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই কাউন্টার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি ও সংশ্লিষ্ট সেবা দেওয়া হবে।

এদিকে, বলাকাস্থ বিক্রয় বুথে কারিগরি জটিলতা দেখা দিলে যাত্রীদের টিকিট পুনরায় ইস্যু করার (রিইস্যু) প্রয়োজনে আশকোনা হজ ক্যাম্পের বিক্রয়কেন্দ্রের পাশাপাশি মতিঝিল বিক্রয়কেন্দ্রেও যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সেবা ও সহায়তা অব্যাহত রাখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী কোনো পরিবর্তন বা নির্দেশনা থাকলে যথাসময়ে জানানো হবে।

 


   আরও সংবাদ