ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৪ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩) এবং জগন্নাথপুর গ্রামের নুরে আলম সিদ্দিক (২০) ও মাহাদি হাসান (২০)।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে কয়েকজন ব্যক্তি জড়ো হন। অভিযোগ রয়েছে, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

এ সময় তাদের কাছে কুড়াল, লোহার রড, সামুরাই, হকিস্টিক ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র ছিল বলে মামলায় উল্লেখ করা হয়।

 

খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

 

মামলাটির তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩ নভেম্বর রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।


   আরও সংবাদ