ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬ ১৩:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
জয়পুরহাটে বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।
ইমন হোসেন জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে।
জানা গেছে-জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাসস্ট্যান্ডে যাচ্ছিল জেড প্লাস নামে একটি পরিবহন। পথে কাশিয়াবাড়ী এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি।
পরে এক আরোহী চলন্ত বাসের ভেতরে ঢুকে গেলে বাসটি না দাঁড়িয়ে চলে যেতে থাকে। পরবর্তীতে স্থানীয়রা বাসটিকে আটক করলে যাত্রীরা নিরাপদে নেমে পড়েন।
এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে।
এ ঘটনায় একজনকে আহত অবস্থায় জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।