ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কাল থেকে বন্ধ থাকবে দেড় শতাধিক কারখানা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬ ১৬:৫৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


কাল থেকে বন্ধ থাকবে দেড় শতাধিক কারখানা

পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আগামীকাল (রোববার) সাভার, আশুলিয়া ও সংশ্লিষ্ট এলাকার ১৪৭টি কারখানা বন্ধ থাকবে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

মাহমুদ হাসান খান বাবু বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের কারণে আজও সাভার ও আশুলিয়া এলাকায় শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রাখতে হয়েছে। এছাড়া ৯২টি কারখানায় আংশিক উৎপাদন চলছে।

এ অবস্থা অব্যাহত থাকলে আগামীকালও এই ১৪৭টি কারখানা চালু রাখা সম্ভব হবে না।

 

তিনি বলেন, তৈরি পোশাকশিল্পে এ ধরনের অস্থিরতা চলতে থাকলে মজুরি বোর্ডে মজুরি বৃদ্ধির আলোচনা চালানো সম্ভব হবে না।

তবে আগামীকাল ১৫ নভেম্বর মজুরি বোর্ডে মালিকপক্ষের পক্ষ থেকে উদ্যোক্তারা মজুরির প্রস্তাব উপস্থাপন করবেন।

 

এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, শ্রমিক ফেডারেশনগুলোও পরিস্থিতি সামাল দিতে পারছে না।


   আরও সংবাদ