ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গাজীপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


গাজীপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

গাজীপুর মহানগরে গাছা এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশের গাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।

 

এর আগে গাছা এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা।

একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ ও শ্রমিকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে সকাল ১০টার দিকে ডেগেরচালা সড়কে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

 

আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্ক করা বাসে দুর্বৃত্তদের আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্ক করা বাসে দুর্বৃত্তদের আগুন

 

চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকালে গাছা এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া ১০টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া সকাল পৌনে ১০টা পর্যন্ত গাজীপুরের অন্য এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। গাজীপুরে মোট ২ হাজার ৭৩৪টি কারখানা রয়েছে।

এদিকে, দুপুর পৌনে ১২টায়ও শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।


   আরও সংবাদ