ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা-রুপার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম কমানো হয়েছে ১০ হাজার ৯৬৫ টাকা।
এতে ভ্যাটসহ ভালো মানের প্রতিভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৫ টাকা। একইসঙ্গে ভালো মানের প্রতিভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩২ টাকা।
আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১০ হাজার ৯৬৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৫ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৮ হাজার ৯৮১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।
আরও পড়ুন

ঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
এর আগে গত ১৯ নভেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ১ লাখ ৭৩ হাজার ৯৬৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৩ হাজার ৩২ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে ২ হাজার ৫০৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে এক হাজার ৯২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪১ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৬৫ দফা বাড়ানো হয়েছে। কমানো হয়েছে ৭৬ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল। আর কমানো হয়েছিল ২৯ বার।
প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।