ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
তেজাবি সোনার দাম বাড়ায় দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে এক হাজার ৬০ টাকা।
এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৭ হাজার ৮৯০ টাকা। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৬০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৭ হাজার ৮৯০ টাকা।
২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৯২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।
এর আগে গতকাল ২৫ নভেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে এক লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ১ লাখ ৮৮ হাজার ২৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৮৬৬ টাকা কমিয়ে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৯২৪ টাকা নির্ধারণ করা হয়।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৬ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৭ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৭৯ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।