ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬ ২০:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার


ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের রাষ্ট্রপতি

ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ও মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মুহাম্মাদ মুইজ্জু।   

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

 

ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে শীত আসা নিশ্চিত। এ সময় তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের বিষয়টি উল্লেখ করেন।

 

হুমায়ুন কবির বলেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসবেন, মালদ্বীপের রাষ্ট্রপতিও আসবেন। এবার তো আমাদের বিজয় দিবস।

ডিসেম্বর আমাদের আনন্দের মাস।’

 

উল্লেখ্য, আগামী ৭-৮ ডিসেম্বর ঢাকা সফর করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।

আর আগামী ১৩-১৬ ডিসেম্বর ঢাকা সফরে আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মুহাম্মাদ মুইজ্জু।

 


   আরও সংবাদ