ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চার রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫ ০৯:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০৬ বার


চার রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

মঙ্গলবার রাত ৯টায় চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান এ বৈঠকে উপস্থিত রয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক চলছে।


   আরও সংবাদ