ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ অগাস্ট, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬১ বার


জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১০ আগস্ট) বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

তবে সোমবার জামিনের বিষয়টি সামনে আসে।

 

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট উত্তরার আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার অন্তর্গত এলাকায় বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ সমর্থকরা গুলি চালায়। ওই সময় টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান ইউসুফসহ আরও অনেকে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

পরে ২২ আগস্ট জুবায়ের থানায় গিয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। শমী কায়সারও ওই মামলার আসামি ছিলেন।

গত বছরের ৫ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শমী কায়সারকে উত্তরার সেক্টর-৪-এর বাসা থেকে আটক করে। পরদিন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।


   আরও সংবাদ