ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গ্যাস থাকবে না রাজধানীর যে এলাকায়

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৭ অগাস্ট, ২০২৫ ০৯:৪২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৮৫ বার


গ্যাস থাকবে না রাজধানীর যে এলাকায়

ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন স্থানে রোববার (১৭ আগস্ট) ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার ( ১৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

তিতাস জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশের মৃধা বাড়ী-শনির আখড়া-নামা শ্যামপুর অংশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ১৭ আগস্ট সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা জুরাইন, ধোলাইর পাড়, জিয়া সরনী, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী এলাকায় বিদ্যমান সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস আরও জানায়, এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।


   আরও সংবাদ