ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এবার রামপুরায় বাসে আগুন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৬ ০৯:২৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


এবার রামপুরায় বাসে আগুন

রাজধানীর মহাখালী, পল্লবী, বাড্ডার পর এবার রামপুরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টায় রামপুরা ব্রিজ সংগ্লগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের বাসে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তবে এতে কেউ হতাহত হয়নি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান মিয়া।

 

তিনি জানান, একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

 


   আরও সংবাদ