ঢাকা, বুধবার, ০৪ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫ ১৫:৪২ অপরাহ্ন | দেখা হয়েছে ১২০ বার


প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

নির্বাচন প্রস্তুতি নিয়ে আজ বুধবার (২৯ অক্টোবর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমসহ উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান, কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

 

তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু বা কোনো সিদ্ধান্তের তথ্য জানায়নি প্রেস উইং।


   আরও সংবাদ