ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গর্তে পড়া শিশুটি বেঁচে নেই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪৭ বার


গর্তে পড়া শিশুটি বেঁচে নেই

চট্টগ্রাম: রাউজানের কদলপুরে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহকে আর বাঁচানো গেল না। চার ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।  এর আগে আনুমানিক বিকেল তিনটার দিকে জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার শেষে শিশুটিকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের খোলা গর্তে অসাবধানতাবশত পড়ে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

রাউজান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সামশুল আলম জানান, নলকূপের গর্তটি অত্যন্ত গভীর ও সরু হওয়ায় উদ্ধার কাজে বেশ বেগ পেতে হয়েছে।

তবে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করেছি, শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়। 

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


   আরও সংবাদ