ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১১ দলীয় জোট (এনসিপি) প্রার্থীর ইশতেহার ঘোষণা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০২ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


১১ দলীয় জোট (এনসিপি) প্রার্থীর ইশতেহার ঘোষণা

শান্তি, সহাবস্থান ও গণমুখী উন্নয়নের ভিত্তিতে সমৃদ্ধ বান্দরবান গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় বান্দরবান প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সামনে বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দিন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে তিনি শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, পর্যটন, অবকাঠামো, পরিবেশ সুরক্ষা, প্রযুক্তি সুবিধা বৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি, বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানির সংকট নিরসন ও পর্যায়ক্রমে বান্দরবানকে মেট্রোপলিটন সিটিতে রুপান্তরের আশাবাদ ব্যক্ত করেন।

এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দিন বলেন, আমরা আশাকরি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোট বিপুল ভোটে জয়লাভ করবে।

আর নির্বাচিত হলে আমরা এলাকার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।

 

এসময় নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দিন, এনসিপির বান্দরবান জেলা আহ্বায়ক মংসা প্রু চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মে শৈ প্রু মারমা শার্লী, যুগ্ম সমন্বয়কারী এএসএম সায়েম, যুগ্ম সদস্য সচিব লুক চাকমাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ১১ দলীয় জোটের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ