ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি আবদুল হাছিব

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪৯ বার


সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি আবদুল হাছিব

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন প্রফেসর ড. এ এস মো. আবদুল হাছিবকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার।

ঢাকার সাত সরকারি কলেজ নিয়ে গঠিত নতুন এ বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিয়ে রেববার (১৫ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী আবদুল হাছিবকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে।

তিনি উপাচার্য পদে যোগদানের আগে তার মূল পদের সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

 

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

 


   আরও সংবাদ