ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখেন, আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোনো শপথই নেবে না ১১ দলীয় জোট।
আলাদা আরেকটি পোস্টে আসিফ মাহমুদ লেখেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে শপথ নেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।
তবে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা শপথ নেননি।