ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ন্যাশনাল ব্যাংকের দুই পরিচালক মন্ত্রিসভায়

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৫৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার


ন্যাশনাল ব্যাংকের দুই পরিচালক মন্ত্রিসভায়

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে দুইজনই এবারের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। এরা হলে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। অন্যজন হলেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক জাকারিয়া তাহের।

জানা গেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আছেন ২০২৪ সালের ২২ আগস্ট থেকে।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর শপথ নেওয়া তারেক রহমানের নেন্ত্রীত্বাধিন মন্ত্রিসভার ২৫ জনের একজন হিসেবে শপথ নেন আবদুল আউয়াল মিন্টু। জানা গেছে, তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

একইদিন কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাকারিয়া তাহের পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

 

আবদুল আউয়াল মিন্টু ও জাকারিয়া তাহের দুজনই ৫ আগস্টের পর ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হন। আবদুল আউয়াল মিন্টু ১৯৪৯ সালের ২২ ফেব্রুয়ারি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার আলাইয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও বটে। তার ব্যবসায়ী গ্রুপের নাম মাল্টমোড গ্রুপ। তার প্রতিষ্ঠানের মধ্যে লাল তীর সিড অত্যাধিক সফল একটি উদ্যোগ হিসেবে পরিচিত।

 

জাকারিয়া তাহের ন্যাশনাল ব্যাংকের পরিচালকের পাশাপাশি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জাকারিয়া তাহের সুমন ১৯৬৪ সালে কুমিল্লা জেলার বরুড়ায় জন্মগ্রহণ করেন।

তার বাবা একেএম আবু তাহের বাংলাদেশে শিল্পপতি যিনি কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন।

 

তিনি টিএস হোল্ডিংস, পূর্বাচল ড্রিলার্স ও টিএস প্যাকেজিংয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাকারিয়া তাহের বর্তমানে আরমানা লিমিটেড, আরমানা অ্যাপারেলস, আরমানা ফ্যাশন, আরম্যাক লজিস্টিকস, ডেনিম্যাক লিমিটেড, ডেনিম্যাক ওয়াশিং, জিতা অ্যাপারেলস এবং জিন্স কালচারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এমডি হিসেবে রয়েছেন।


   আরও সংবাদ