ঢাকা, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সৌদিতে রমজান মাসের চাঁদ দেখা গেছে

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৭২ বার


সৌদিতে রমজান মাসের চাঁদ দেখা গেছে

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে। 

এর ফলে আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সৌদি আরবে পবিত্র রমজানের প্রথম রোজা পালন করা হবে।

‘হারামাইন’ নামের ওয়েবসাইটে জানানো হয়, সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা মিলেছে।

ফলে মঙ্গলবার রাত থেকেই ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

 

 এ ঘোষণার সঙ্গে তারা মহান আল্লাহর কাছে দোয়া কামনা করে জানিয়েছে, আল্লাহ তায়ালা যেন সিয়াম, কিয়াম ও ইবাদত কবুল করেন এবং বরকতময় এই মাসের প্রতিটি মুহূর্ত তাঁর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তাওফিক দান করেন, আমিন।


   আরও সংবাদ