ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শহীদদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:০৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


 শহীদদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়েজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প ইস্তবক অর্পণ, রেলী এবং সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও দিবসটির তাৎপর্য তুলে ধরে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশীষ কুমার সরকার, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলী, পৌর নির্বাহী কর্মকর্তা সজল মন্ডল, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলামসহ জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ।

 


   আরও সংবাদ