ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রমজানও মানছেনা জুয়াড়িরা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ মার্চ, ২০২৬ ০৯:৩৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


রমজানও মানছেনা জুয়াড়িরা

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহে রমজানও মানছে জুয়াড়িরা। প্রতিদিন চলছে জুয়ার জমজমাট আসর। পাশাপাশি জুয়া ঘিরে সমানতালে চলছে মাদক সেবন ও বিকিকিনি। জুয়া নিরোধে দীর্ঘদিন ধরে পুলিশী অভিযান না থাকায় জুয়াড়িরা পবিত্র মাহের রমজানও মানছে না। এসব নিয়ন্ত্রণে কতিপয় জন প্রতিনিধি ছত্রছায়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। এদিকে, জুয়া খেলার নেশায় মত্ত হয়ে অনেকে যেমন সর্বশান্ত হচ্ছে, পাশাপাশি বিপথগামী হচ্ছে যুবসমাজ। 

উপজেলার চর পুটিমারী ইউনিয়নের  সাজলের চর ব্রীজের দক্ষিন পার্শ  এলাকায় দীর্ঘদিন থেকে জুয়া খেলার আসর বসিয়ে আসছে পেশাদার জুয়াড়িরা। সন্ধ্যা হলেই বিভিন্ন জায়গা হতে জুয়ারীরা এসে জড়ো হন আনন্দ বাজার এলাকায়। দুর-দূরান্ত থেকে আসা জুয়াড়িদের আগমনে প্রতিদিন হাত বদল হচ্ছে লাখ লাখ টাকা। জুয়া খেলার টাকা জোগাতে সম্প্রতি বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটিয়েছে। এতে চলমান জুয়া আসর নিয়ে এ অঞ্চলের অভিভাবকরা উদ্ধিগ্ন হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান,জুয়ারি স¤্রাট হিসেবে উপজেলার চর গোয়ালীনি ইউনিয়নের কান্দার চর গ্রামের মৃত আঃ করিম শেখের পুত্র মো.নূরনবী। সম্প্রতি তিনি ওমরা হজে¦ গেলেও তার ইশারায় একই গ্রামের খলিল শেখের পুত্র সাবেক ইউপি সদস্য মাতবর শেখ, আইজল শেখের পুত্র নিপন মিয়া, মৃত বক্কর শেখ পুত্র মুছা শেখ,ডিগ্রীর চর গ্রামের বিশু শেখের পুত্র মিস্টার আলীসহ অন্যান্যরা দীর্ঘদিন থেকে প্রশাসনকে ম্যানেজ করে জুয়া,তাস,কড়ি ও ডাব্বু পরিচালিত হয়ে আসতেছে। অসাধু চক্রটি দীর্ঘদিন জুয়ার কারবার চালিয়ে যাওয়ায় এলাকার সাধারণ ব্যবসায়ী ও উঠতি বয়সের যুবকদের মধ্যে নানা প্রতিকুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জুয়া খেলাকে কেন্দ্র করে অত্র ইউনিযনসহ আশেপাশের এলাকায় প্রতিনিয়ত বেড়ে চলছে চোরের উপদ্রব। 

স্থানীয়দের অভিযোগ,প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা একটি সংঘবদ্ধ শক্তিশালী সিন্ডিকেট অনৈতিকভাবে জুয়ার বোর্ড পরিচালনা করছে। দীর্ঘদিন যাবত এলাকার উঠতি যুবক, আলোচিত জুয়াড়িরা এখানে হুমড়ি খেয়ে পড়ছে। জুয়াড়িরা খেলায় প্রতিদিন এ চক্রের ফাঁদে পড়ে অনেকেই টাকা খুইয়ে হচ্ছেন নিঃস্ব হয়ে অনেকে পথে বসেছেন। এ জুয়াকে কেন্দ্র করে স্পটে নেশা গ্রহণও চলে সমান তালে। 

এ বিষয়ে এলাকার সচেতন জনগণ তাদের উদ্বেগ ও আশংকা কথা জানিয়ে প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 ইসলামপুর থানা অফিসার ইনচার্জ কাইয়ুম গাজী বলেন বিষয়টি আমরা জেনেছি। খোঁজ খবর রাখছি,  দ্রুতই অভিযান দেওয়া হবে।

 


   আরও সংবাদ