ঢাকা, সোমবার, ০৯ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্কুল ও কোচিং সেন্টার সোমবার থেকে বন্ধ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ মার্চ, ২০২৬ ১৫:২৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার


স্কুল ও কোচিং সেন্টার সোমবার থেকে বন্ধ

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র মাহে রমজানে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সব বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম স্কুল) বিদ্যালয়সমূহের প্রতিনিধি নিয়ে শিক্ষা মন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ইংলিশ মিডিয়াম স্কুলসমূহ সোমবার থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

 

তবে বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়সমূহে শুধুমাত্র আবশ্যিক পরীক্ষাসমূহ তাদের নির্ধারিত শিডিউল অনুযায়ী পরিচালিত হবে।

নির্দেশনায় আরও বলা হয়, একইসঙ্গে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের সব কার্যক্রম বন্ধ থাকবে।

এই নির্দেশনা সব শিক্ষা বোর্ড চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।


   আরও সংবাদ