ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মার্কিন অবকাঠামো ‘ছাই’ করে দেওয়ার হুমকি

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


মার্কিন অবকাঠামো ‘ছাই’ করে দেওয়ার হুমকি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপের প্রতিটি সামরিক স্থাপনায় মার্কিন বাহিনী বোমা হামলার দাবি ও দ্বীপটির তেল অবকাঠামোতেও হামলা চালানোর হুমকির পর তেহরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র একটি বিবৃতি দিয়েছেন। খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবির জবাবেই এ বিবৃতি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মুখপাত্র জানিয়েছেন যে ইরানের তেল অবকাঠামো আক্রান্ত হলে পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে থাকা সেইসব তেল ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে যেগুলোতে মার্কিন অংশীদারিত্ব রয়েছে বা যেগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওই সব স্থাপনা ধ্বংস করে ‘ছাইয়ের স্তূপে’ পরিণত করা হবে।

 

ইরানি উপকূল থেকে পাঁচ মাইল দূরে অবস্থিত খার্গ দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এ দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়। ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম দুই সপ্তাহ দ্বীপটি প্রায় অক্ষতই ছিল।

শুক্রবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে লিখেছেন, কিছুক্ষণ আগে আমার নির্দেশে মার্কিন সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যে ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে এবং ইরানের মুকুটের মণি হিসেবে পরিচিত খার্গ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

 

তিনি লিখেছেন, আমাদের অস্ত্রশস্ত্র জানামতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও আধুনিক। তবে মানবিক কারণে আমি এই মুহূর্তে দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছি।

জাহাজগুলো যদি হরমুজ প্রণালী অতিক্রম করতে না পারে, তবে তেল স্থাপনায় হামলার বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।

এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছে, মার্কিন সামরিক বাহিনী খার্গ দ্বীপে একটি ‘বড় হামলা’ চালিয়েছে।

তবে ট্রাম্পের দাবি অনুযায়ী সেখানে সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে কি না, সে বিষয়ে ওই কর্মকর্তা কিছু জানাননি।

 

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা একটি ভিডিওতে ইরানের খার্গ দ্বীপে মার্কিন হামলার দৃশ্য ধরা পড়েছে। সিএনএন ভিডিওটির ভৌগোলিক অবস্থান (জিওলোকেট) নিশ্চিত করে জানিয়েছে, এতে বিমানবন্দর ও রানওয়েসহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানতে দেখা গেছে।

ভিডিওজুড়ে বড় ধরনের বিস্ফোরণ ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। সিএনএন স্যাটেলাইট ইমেজের সঙ্গে ভিডিওর ফ্রেমগুলো মিলিয়ে দেখে নিশ্চিত করেছে, এ হামলাগুলো খার্গ দ্বীপেই চালানো হয়েছে।

 

সূত্র: আল জাজিরা ও সিএনএন


   আরও সংবাদ