ঢাকা, বুধবার, ০১ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ড্রোন হামলা বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬ ১৪:৪৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


 ড্রোন হামলা বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা কর্তৃপক্ষ জানিয়েছে, আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা একটি ড্রোন (ইউএভি) সফলভাবে প্রতিহত করে। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে। এ ঘটনায় একজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন।

 

ফুজাইরা সরকারি মিডিয়া অফিস জানায়, উদ্ধারকারী দল ঘটনাস্থলে অবস্থান করছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

সূত্র: গালফ নিউজ


   আরও সংবাদ