ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬ ১৫:০৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯ বার
রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুরা হাম রোগের টিকা পাবেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠিয়ে দেব। সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।
এ ছাড়া বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।