ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬ ০৯:৫৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৩ বার


জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আপডেট দিতে বুধবার স্থানীয় সময় রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৯টায় (ইস্টার্ন টাইম) ভাষণ দেবেন ট্রাম্প।

এর আগে, হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর এক মাস পূর্তির মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

 

আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতি বিষয়ক টেলিভিশন চ্যানেল সিএনবিসির বরাতে ট্রাম্প বলেন, আমরা চলে যাব, কারণ এটা করার কোনো কারণ নেই। আমরা খুব শিগগিরই সরে যাচ্ছি।

তিনি আরও দাবি করেন, ইরানকে কোনো চুক্তি করতেই হবে এমন নয়। এটি একটি নতুন শাসনব্যবস্থা, তারা এখন অনেক বেশি সহজলভ্য, বলেন তিনি।

 

পারমাণবিক সক্ষমতা প্রসঙ্গে ট্রাম্পের ভাষ্য, দীর্ঘ সময়ের জন্য তাদের সক্ষমতা ভেঙে দেওয়া হয়েছে। তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তখন চুক্তি হোক বা না হোক, আমরা সেখান থেকে চলে আসব।

অন্যদিকে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে এবং কৌশলগত নৌপথ হরমুজ প্রণালী স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে।

 

তিনি বলেন, আমরা খুব বেশি দিন সেখানে থাকছি না। আমরা এখন তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছি।
ট্রাম্প আরও বলেন, তাদের যে আক্রমণাত্মক সক্ষমতা অবশিষ্ট আছে, সেটি পুরোপুরি ধ্বংস করতে কিছু কাজ বাকি রয়েছে।

তিনি দাবি করেন, পারস্য উপসাগরের এ গুরুত্বপূর্ণ নৌপথটি পুনরায় চালুর দায়িত্ব অন্যান্য দেশই নিতে পারে।

পারসিয়ান গাল্ফ সংলগ্ন এ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবাহিত হয়।

যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরান এটি অবরুদ্ধ করায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে।

 

এছাড়া, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা একটি ভিডিওর প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, ইরানের ইসফাহান শহরের কাছে বড় ধরনের বিস্ফোরণ অনেক কিছুতে আঘাত হেনেছে।

বাংলাদেশ সময় অনুযায়ী, ট্রাম্পের এ ভাষণ বৃহস্পতিবার সকালে প্রচারিত হবে বলে জানা গেছে।


   আরও সংবাদ