ঢাকা, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া এসিল্যান্ড প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬ ১২:৪২ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া এসিল্যান্ড প্রত্যাহার

দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার ঘটনায় কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ফয়সাল আল নূরকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। 

তাকে পরবর্তী পদায়নের জন্য সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাকে প্রত্যাহার করে। 

বুধবার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

 

 

জমির নামজারি সংক্রান্ত একটি ঘটনায় দুই সাংবাদিক ওই এসিল্যান্ডের কাছে গেলে এক পর্যায়ে তাদের একজন মোবাইল বের করে ভিডিও ধারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুই সাংবাদিককে হাতকড়া থানায় নেওয়া হয়।
 


   আরও সংবাদ