ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আজ সরকারি অফিস ও ব্যাংক খোলা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬ ০৯:৩২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২ বার


আজ সরকারি অফিস ও ব্যাংক খোলা

দুর্গাপূজায় উপলক্ষ্যে দেওয়া টানা পাঁচ দিনের ছুটি সমন্বয়ে আজ শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা রাখা হচ্ছে। এজন্য আজ ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

এদিন সব সরকারি অফিস, ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতও খোলা থাকবে।

 

এ বিষয়ে গত ৭ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছুটি থাকবে।

 

আগামী ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

 

 

 

এর আগে গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষ্যে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষ্যে সাধারণ ছুটি ছিল।

২২ অক্টোবর অফিস খোলা ছিল।

 

ওইদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। ফলে এই তিন দিনের পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের (২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত) ছুটি ভোগের সুযোগ তৈরি হয়েছে।


   আরও সংবাদ