আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬ ০৯:২৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় নতুন জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এনার্জি সিস্টেমের পরিকল্পনা ও নির্মাণ ত্বরান্বিত করা জরুরি।
শি জিনপিং আরও বলেন, চীনের জলবিদ্যুৎ খাতের উন্নয়ন জোরদার করতে হবে। পাশাপাশি পারমাণবিক বিদ্যুতের ক্ষেত্রে নিরাপদ ও সুশৃঙ্খল সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি উল্লেখ করেন, বৈশ্বিক জ্বালানি উন্নয়নের প্রবণতা সম্পর্কে গভীর ধারণা নিয়ে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি নতুন জ্বালানি নিরাপত্তা কৌশল এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
তবে চলমান সামরিক সংঘাতের বিষয়টি তার বক্তব্যে সরাসরি উল্লেখ করা হয়নি।