ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হামলা চালিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬ ০৯:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০ বার


হামলা চালিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তিনি বলেছেন যে, যুক্তরাষ্ট্র আর বেশি এগোতে চায় না।

সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা আত্মসমর্পণ না করলে যুক্তরাষ্ট্র তাদের অবকাঠামোতে হামলা চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, আর যদি তারা তা না করে, তাহলে তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না, কিছুই থাকবে না।

ট্রাম্প উল্লেখ করেন, তিনি এর বেশি এগোবেন না, কারণ এর থেকেও বড় কিছু বিষয় আছে।

 

তিনি বলেন, আমার হাতে যদি সুযোগ থাকতো, তাহলে আমি সেখানে থেকে তেল নিয়ে আসতাম। আমরা যদি সেটা করতে চাই, তাহলে তারা কিছুই করতে পারবে না।

এরপর তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমেরিকার জনগণ চায় আমরা দেশে ফিরে আসি। যদি আমার ওপর নির্ভর করত, আমি তাদের সব তেল নিয়ে নিতাম, সেটি নিজের কাছে রাখতাম।

অনেক অর্থ উপার্জন করতাম এবং একই সঙ্গে ইরানের জনগণের দেখভালও করতাম।

 

ইরানের উপর ব্যাপক বোমাবর্ষণ চলার মধ্যেই ট্রাম্প বলেন, এসব বোমাবর্ষণ বন্ধ হলে ইরানের লোকজনই সবচেয়ে অখুশী হবে।

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না, তা মনে করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, তারা হলো উদ্দাম, আর উদ্দামের হাতে পারমাণবিক অস্ত্র দেওয়া যায় না।

ইরানে মার্কিন বিমান বিধ্বস্ত হওয়া ও বিমানসেনা উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, একটি ‘লাকি শট’ বা ভাগ্যক্রমে গুলি লেগেছিল।

তবে তিনি যোগ করেন, এই মুহূর্তে হয়তো আমাদের বেশ কিছু হেলিকপ্টারে তাদের গুলির দাগ আছে।

 

গতকালই হরমুজ প্রণালি খুলে দেওয়া না হলে ইরানে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ট্রুথ সোশ্যালে তিনি অশালীন শব্দ ব্যবহার করেছিলেন। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি আসলে বিষয়টির গুরুত্ব বোঝাতে চেয়েছিলাম। আমার ধারণা, আপনারা শব্দটা আগেও শুনেছেন।


   আরও সংবাদ