ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সিদ্ধান্তে সমর্থন নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৯ বার


সিদ্ধান্তে সমর্থন নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন। অন্যদিকে ইরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

দুই পক্ষের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠছিল।

 

এর মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় যুদ্ধবিরতি বিষয়ে একটি বিবৃতি জারি দিয়েছে।

 

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিবৃতিতে বলা হয়েছে— ‘ইরান যদি অবিলম্বে (হরমুজ) প্রণালী খুলে দেয় এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও অঞ্চলের দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করে, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত করার সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করে।’

নেতানিয়াহুর কার্যালয় আরও জানিয়েছে, ইরান যেন ‘আর কখনো পারমাণবিক, ক্ষেপণাস্ত্র এবং সন্ত্রাসী হুমকি হয়ে না দাঁড়ায়’ –তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ইসরায়েল সমর্থন করে।

তারা আরও যোগ করেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আশ্বস্ত করেছে আসন্ন আলোচনায় তারা এই লক্ষ্যগুলো অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

 

তবে ইসরায়েলের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, ‘এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে কার্যকর হবে না।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী এই যুদ্ধবিরতি লেবাননের জন্যও প্রযোজ্য হবে বলে জানানোর পরও ইসরায়েলের পক্ষ থেকে ভিন্নধর্মী বক্তব্য এলো।


   আরও সংবাদ