ঢাকা, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আলমের লাশ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮৯ বার


আলমের লাশ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে

ঢাকা: ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি নাগরিক শাহ আলমের লাশ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশে আসছে। 

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

 

দূতাবাস জানায়, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন।

বাংলাদেশ দূতাবাস আবুধাবি নিহত শাহ আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

 

প্রয়োজনীয় কার্যক্রম শেষে শাহ আলমের মরদেহ ৯ এপ্রিল দেশে পৌঁছাবে।


   আরও সংবাদ