ঢাকা, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হামলার জবাবে হিজবুল্লাহর রকেট নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬ ০৯:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩৭ বার


হামলার জবাবে হিজবুল্লাহর রকেট নিক্ষেপ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে চালানো ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের মানারা বসতিতে রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ভোরে চালানো এই হামলার কথা টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে গোষ্ঠীটি।

 

বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে। তারা সতর্ক করে জানিয়েছে, আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েলি-আমেরিকান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিক্রিয়া অব্যাহত থাকবে।

 

এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, লেবানন থেকে ছোড়া একটি রকেট আকাশেই ভূপাতিত করা হয়েছে।

বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী।

দিনভর চলা এই হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জনের বেশি আহত হয়েছেন।

 

সূত্র: আল-জাজিরা


   আরও সংবাদ