ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউতে রাষ্ট্রদূত করল ভারত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬ ১৬:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৩২ বার


প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউতে রাষ্ট্রদূত করল ভারত

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

 

শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা প্রণয় ভার্মা খুব শিগগিরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

 

২০২২ সালের আগস্টে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেন প্রণয় ভার্মা। ঢাকায় আসার আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

 


   আরও সংবাদ