ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১হাজার পিস ইয়াবা ও হেরোইন সহ ৫ মাদক কারবারী আটক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬ ০৯:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার


 ১হাজার পিস ইয়াবা ও হেরোইন সহ ৫ মাদক কারবারী আটক

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে পৃথক অভিযানে ১ হাজার পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ ৫ জন মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ । শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর এলাকার মো. ফটিক শিকদারের ছেলে মো. সাইদুর রহমান (৩৫), জামালপুর সদর উপজেলার বনপাড়া এলাকার মুকুল মিয়ার ছেলে মো. মুন্না (৩২), একই এলাকার আব্দুল বারেকের ছেলে আফ্রিদী ইসলাম (৩০), আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম রনি (৪২) ও শেখের ভিটা এলাকার আব্দুল মুন্নার ছেলে রাশেদ মোশারফ বাবু (৩১)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

 

এরপর রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ছোনকান্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুন্না, আফ্রিদী, রনি ও বাবুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

 

এ বিষয়ে জামালপুর সদর থানা ও দেওয়ানগঞ্জ থানায় পৃথক দুটি নিয়মিত মামলা করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, জামালপুর জেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 


   আরও সংবাদ