ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬ ০৯:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী  সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ উদ্বোধন করেছেন নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। 

 

শনিবার (১১ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে এর উদ্বোধন করা হয়।

 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতাল জানায়, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মনোন্নয়নের লক্ষ্যে, সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ২৫৫ জনের মাথাপিছু প্রত্যেককে দুইটি করে ছাগল, সিমেন্টের চারটি খুঁটি, ৫০ কেজি করে খাদ্য, ৫টি খাঁচা এবং দুইটি টিন দেওয়া হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ

(অতিরিক্ত দায়িত্ব) কর্মকর্তা ডাঃ. রিপা রাণী, উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সর্দার, ভেটেনারি সার্জন ডাঃ ফায়সাল ইসলাম প্রমুখ।

 


   আরও সংবাদ