ঢাকা, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬ ০৯:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২০ বার


ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল থেকে: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত ঐতিহাসিক এই সমাধি প্রাঙ্গণে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

 

বিকাল ৪টা ৫৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান।

 

এরপর তিনি মওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনায় সুরা ফাতেহা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


   আরও সংবাদ