ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হাজারীবাগে অভিযানে আটক ৩৩

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬ ০৯:৫৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


হাজারীবাগে অভিযানে আটক ৩৩

ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- মো. মামুন (১৯), আলাউদ্দিন (২৪), মো. মনির হোসেন (৩০), মো. সোহাগ হোসেন (২২), মো. রানা মিয়া (১৯), মো. রাব্বি হেসেন (২২), মো. মামুন পাইক (২৯), মো. বাবু হোসেন (২৫), মো. ইমরান শেখ (২৪), মো. আলম (২৪), মো. সোহেল হোসেন (২৬), মো. শ্রাবন (১৯), মো. নাহিদুল ইসলাম সৈকত (২০), মো. তারিকুল ইসলাম (২৩), ওসামা লস্কর (২২), মো. আসিফ (২৪), হোরাইরা হাসান অন্তর (২২), মো. ইব্রাহিম (২১), মোক্তার হোসেন (৩৫), মো. শান্ত হাওলাদার (২৫), মো. শাহিন (৪০), মো. সোবহান (৪৭), মো. বাবু (৪৯), মো. মোহসিন (২৬), মো. খায়রুল ইসলাম (৪০), মো. শাকিল মিয়া (৩৫), মো. সালেক মিয়া (২৫), মো. ইমরান হোসেন সাগর (৩৫), মো. মাইনুদ্দিন (৪০), মো. আবু বকর সিদ্দীক (২৬), মো. হোসেন (২২), মো. কাউসার হোসেন ওরফে অন্ত (৩৩) ও মো. শামসুজ্জোহা রুশো (৪১)।

 

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাজারীবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের হেফাজত থেকে ১৯৮ পুরিয়া গাঁজা ও নগদ ২ হাজার ১৬৫ টাকা উদ্ধার করা হয়।

 

আটকদের আদালতে পাঠানো হয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 


   আরও সংবাদ