ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আগে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


আগে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা

পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো সরাসরি বৈঠক হচ্ছে না এবং এ ধরনের কোনো বৈঠকের পরিকল্পনাও নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সরাসরি আলোচনার পরিবর্তে তিনি কিছু ‘পর্যবেক্ষণ’ ও তাদের অবস্থানের কথা জানিয়েছেন।

এগুলো ইসলামাবাদের কাছে হস্তান্তর করা হবে, যাতে তারা মার্কিন প্রতিনিধিদের কাছে তা পৌঁছে দিতে পারেন।

 

ইরানি কর্মকর্তাদের গত কয়েক দিনের অবস্থান ও দৃষ্টিভঙ্গির দিকে তাকালে দেখা যায়, তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি; তারা আগের অবস্থানেই অনড় রয়েছেন।

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের অগ্রগতি বা আলোচনার ক্ষেত্রে অনেকগুলো শর্তজুড়ে দেবে ইরান। তেহরানের মূল শর্ত হলো– তারা যেকোনো ধরনের আলোচনা, সমঝোতা বা অগ্রগতির সঙ্গে অবরোধ তুলে নেওয়ার প্রসঙ্গ যুক্ত করছে।

 

তারা বলছে, হরমুজ প্রণালীতে এই নৌ-অবরোধ আগামী দিনগুলোতে সরাসরি আলোচনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

তারা আরও স্পষ্ট করেছে, ডোনাল্ড ট্রাম্পের কোনো ধরনের হুমকিমূলক ভাষা বা বক্তব্য তারা গ্রহণ করবে না।

একইসঙ্গে হরমুজ প্রণালীতে এই উত্তেজনা বৃদ্ধি ও নৌ-অবরোধকে তারা ‘যুদ্ধংদেহী পদক্ষেপ’ ও ‘জলদস্যুতা’ হিসেবে বর্ণনা করছে।

 

সূত্র: আল জাজিরা


   আরও সংবাদ