ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬ ১৫:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তোলার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
তারেক রহমান বলেন, একটি আধুনিক রাষ্ট্র গঠনে দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসনের বিকল্প নেই।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বিয়াম ফাউন্ডেশন দেশের প্রশাসনিক কাঠামোকে দক্ষ ও প্রশিক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কার্যকর ও জনগণমুখী প্রশাসন গড়ে তোলা সম্ভব হবে।
তারেক রহমান উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনায় আমলাতন্ত্রকে জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।