ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সপ্তাহে ১২ হাজার ১৯২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬ ০৯:৪৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


সপ্তাহে ১২ হাজার ১৯২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

সৌদি কর্তৃপক্ষ এক সপ্তাহে বাসস্থান, কর্মসংস্থান এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে ১২ হাজার ১৯২ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

 

বাসস্থান আইন লঙ্ঘনের দায়ে মোট ৬ হাজার ৬০৬ জনকে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার দায়ে ৩ হাজার ৫১০ জনকে এবং শ্রম-সংক্রান্ত কারণে আরও ২ হাজার ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১ হাজার ৪৫৪ জনের মধ্যে ৬৭ শতাংশ ছিলেন ইথিওপিয়ান, ৩২ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

 

সৌদি প্রেস এজেন্সি আরও জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টাকালে আরও ৫০ জনকে আটক হয়েছে এবং আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবহন ও আশ্রয় প্রদানসহ রাজ্যে অবৈধ প্রবেশে সহায়তা করার দায়ে অভিযুক্ত যে কোনো ব্যক্তির সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল (২ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

 

সূত্র: আরব নিউজ


   আরও সংবাদ