ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬ ১৪:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ১২ বার
জামালপুর: জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ উপ[ ভেঙে পড়ায় মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) গভীররাতে উপজেলার নয়ানগরের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৯০) ও তাদের দুই মেয়ে ফরিদা আক্তার (৫৫) ও ফাতেমা আক্তার (৫৪)।
ফায়ার সার্ভিস জানায়, রাতে খুকি ও তার মেয়েরা নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন।
হঠাৎ ঝড়ে ঘরের পাশে থাকা চারটি গাছ উপড়ে ঘরের ওপর পড়ে। এতে উপড়ে পড়া গাছ ও ভেঙে পড়া ঘরের চালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে সকালে স্থানীয়রা তাদের লাশ দেখতে পান।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, ফায়ার সার্ভিস থেকে জানতে পারেছি।
আমরা ঘটনাস্থলে যাবো।
ঘটনাস্থল থেকে মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, নিহতদের লাশ সুরতহাল শেষ হয়েছে৷ আমরা পরিবারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।