আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৭ হাজার ৮০৪ জন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
ইসরায়েল ও লেবাননের মধ্যে ‘ভঙ্গুর যুদ্ধবিরতি’ চলছে।
যুদ্ধবিরতির মধ্যেও গত দুই দিনে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন লেবাননি নিহত হয়েছেন।
সূত্র: আল–জাজিরা