ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬ ১৬:৩৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার
ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ এই তিন জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি প্রধানমন্ত্রী জাতীয় সংসদের অধিবেশনে জানিয়েছেন ৷
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান জানান।
এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা দেওয়া নিদের্শ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ময়মনসিংহের কিছু অঞ্চলসহ তিন জেলায় প্রবল বর্ষণে সমস্যার সম্মুখীন হয়েছে ।
এ এলাকাগুলোতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের ফসল নষ্ট হয়েছে তাদেরকে চিহিৃত করে আগামী তিন মাস আমরা তাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করব।
সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য নিদের্শ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গত তিন দিন আগে আবহাওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে আমি প্রশাসনকে স্থানীয় প্রশাসনকে এ তিনটি জেলার (ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ) স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম যে, যদি এরকম হয়, আবহাওয়া যা বলছিল প্রেডিকশন যা ছিল আবার সেই ভিত্তিতে যদি বৃষ্টিপাত হয়, তাহলে যেনও তারা প্রিকশনে (পূর্বপ্রস্তুতি) কী কী করা যায়? আজকে সকালে এ সেশন শুরু হবার আগেও আমি দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর সঙ্গে আমি কথা বলে এসেছি এবং নির্দেশনা দিয়ে এসেছি যে, এ তিনটি জেলাসহ ময়মনসিংহের কিছু অঞ্চল এ সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে।
এ এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে তাদেরকে লোকেট করে আগামী তিন মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য।