ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


 ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ জাহাজ ‘তুসকার’ এর ৬ ক্রুকে ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আরও ২২ জন ইরানি ক্রু এখনও আটকে রয়েছেন।

 

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। গত ২০ এপ্রিল ওমান উপসাগরে মার্কিন নৌ-অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করলে ইরানি পতাকাবাহী জাহাজটি জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

 

জাহাজের বাকি ক্রুদের মুক্তি নিশ্চিত করতে ইরানের কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে তাসনিম নিউজ।

সূত্র: আল-জাজিরা


   আরও সংবাদ