স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মে, ২০২৬ ১৪:৫২ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫ বার
বিজ্ঞানের এই অভাবনীয় যুগে রাষ্ট্রগঠন, উন্নয়ন চিন্তা, সমাজ-অর্থনীতি, গবেষণা এবং মানবিক অগ্রযাত্রাকে নতুন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার প্রত্যয়ে বিশিষ্ট লেখক, গবেষক ও উন্নয়ন ভাবুক আহমদ নিয়াজ রচিত বহুল প্রতীক্ষিত গ্রন্থ “দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট”-এর মোড়ক উন্মোচন উপলক্ষে রাজধানী ঢাকায় আর্মি গলফ ক্লাবের পাম ভিউ রেস্টুরেন্টে (এয়ারপোর্ট রোড, রেডিসন হোটেলের বিপরীতে) এক বর্ণাঢ্য, জ্ঞানসমৃদ্ধ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
অনুষ্ঠানটি কেবল একটি গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল উন্নয়ন দর্শন, গবেষণা, জ্ঞানচর্চা এবং ভবিষ্যৎ
রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে নতুন চিন্তার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। দেশের শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, সাহিত্যিক, উন্নয়নকর্মী, সামাজিক নেতৃত্ব, কর্পোরেট ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের বিশিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি এক অনন্য মর্যাদায় উজ্জ্বল হয়ে ওঠে। উন্নয়নকে কেন্দ্র করে নতুন প্রজন্মের ভাবনা, গবেষণার প্রয়োগ এবং বাস্তবভিত্তিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও উন্নয়ন বিশ্লেষক প্রফেসর ড. মাহবুব উল্লাহ সাবেক চেয়ারম্যান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই গ্রন্থ উন্নয়ন গবেষণায় একটি যুগান্তকারী সংযোজন তার রচিত বাস্তবায়ন করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে।
সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপদেষ্টা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB) এবং সাবেক উপাচার্য, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। তিনি বলেন, ‘প্রফেসর নিয়াজের আলোচ্য গ্রন্থটি আমাদে সমাজের উন্নয়নগবেষণার ক্ষেত্রে মাইলফলক স্বরূপ।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: প্রফেসর ড. বরকতে খোদা, ঢাবি অরথনীতি বিভাগ; প্রফেসর ড. তাজুল ইসলাম; কমোডর মীর ইমদাদুল হক; কর্ণেল রউফ, শেখ মোস্তাফিজুর রহমান, প্রকাশক ও সম্পাদক, দৈনিক ফলাফল, আওরঙ্গজেব কামাল, সভাপতি, আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাব, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজক মোহাম্মাদ মোরশেদ আলম প্রিন্স, লায়ন খান আখতারুজ্জামান, আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র’র পরিচালক শেখ শরিফ উদ্দিন মিঠু।
প্রকাশক আফাজুল বাশার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।