ঢাকা, শনিবার, ০৯ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাগর উপকূলে রহস্যময় আলোর রেখা!

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ মে, ২০২৬ ০৯:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার


সাগর উপকূলে রহস্যময় আলোর রেখা!

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কক্সবাজার পর্যন্ত সাগর উপকূলের আকাশে রহস্যময় আলোর ঝলকানি দেখা গেছে। সন্ধ্যার পর তীব্র আলোর রেখার ছবি ও ভিডিও অনেকেই মোবাইল ফোনে ধারণ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ও ভিডিও আপলোড দিয়ে জানতে চেয়েছেন-ওই আলোর রেখা আসলে কী!

 

শুক্রবার (৮ মে) কক্সবাজারের ইনানী, লাবণী পয়েন্ট থেকে অনেকেই তীব্র আলোর রেখাটি ধারণ করেছেন। তাদের কেউ ছিলেন উচ্ছ্বসিত, কেউ আবার শঙ্কিত।


Line-of-light
শুধু কক্সবাজার নয়, রাঙামাটি, খাগড়াছড়ি, এমনকি পটুয়াখালী, বাগেরহাটসহ দক্ষিণের উপকূলীয় এলাকা থেকেও অনেকে এই উজ্জ্বল আলোর রেখা মোবাইল ফোনে ধারণ করেছেন।

 

নুসরাত সুলতানা নিজের ফেসবুকে ওই ভিডিও দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘সন্ধ্যার পরপরই আকাশে আজ এটা কী ছিল? কেউ বলতে পারবেন?’

সমির মল্লিক লিখেছেন, ‘মহাজাগতিক কিছু? কয়েক মিনিট আগে খাগড়াছড়ির দীঘিনালার আকাশে এটা দেখা গেছে।

ধূমকেতুর সাদৃশ্য মনে হলো।’

 

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজে কর্মরত অনেক শ্রমিকও সন্ধ্যার সেই উজ্জ্বল আলো দেখতে পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

 


   আরও সংবাদ