ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২ মে, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মশালা উদ্বোধন করবেন।
‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শিরোনামে কর্মশালায় আরও উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। সভাপতিত্ব করবেন অধ্যাপক মামুন।
কর্মশালা উদ্বোধনের পর সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
দেশে ফেরার পর তারেক রহমান ২০২৫ সালের ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। সেসময় তিনি শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন।