ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন ৪৪১ সাংবাদিক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ মে, ২০২৬ ০৯:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার


 প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন ৪৪১ সাংবাদিক

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবে ৪৪১ জন সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় প্রেসক্লাব প্রাঙ্গণে নতুন সদস্যদের তালিকা প্রকাশ ও টানানো হয়।

 

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত তালিকায় নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়।

প্রেসক্লাব সূত্র জানায়, দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে এসব সদস্য নির্বাচন করা হয়েছে।

নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় প্রেসক্লাব আরও গতিশীল ও প্রতিনিধিত্বশীল হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

তালিকা প্রকাশের পর নতুন সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ দেখা যায়।

অনেকেই এটিকে সাংবাদিকতা পেশায় তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও পেশাগত স্বীকৃতির গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।

 

জাতীয় প্রেসক্লাব দেশের সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন।

সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।

নতুন সদস্যদের তালিকা ক্লিক করুন

 


   আরও সংবাদ