ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে ২৪ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৩ মে, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০ বার


গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে ২৪ জনের কারাদণ্ড

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে বাহরাইন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

যুদ্ধ চলাকালে ইরানকে সমর্থন ও বাহরাইনে হামলা চালাতে ইরানকে সহায়তার অভিযোগে অনেককে অভিযুক্ত করেছে দেশটি। সেই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে নেওয়া কঠোর শাস্তিগুলোর মধ্যে এটি অন্যতম।

 

বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্ট আরও ২০ জনের বেশি মানুষকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে। আদালত জানিয়েছে, দণ্ডপ্রাপ্তরা সাম্প্রতিক সময়ে বাহরাইনে হামলা চালাতে ইরানকে সহায়তা করেছে।

 

যাবজ্জীবন দণ্ড পাওয়া এক আসামির বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে মিলে বাহরাইনের বিরুদ্ধে ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ চালিয়েছেন এবং জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন।

আরেক মামলায় আদালত আরও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের রেভল্যুশনারি গার্ডের হয়ে বাহরাইনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালনার উদ্দেশ্যে গুপ্তচরবৃত্তি করেছেন।

 

সূত্র: বিবিসি


   আরও সংবাদ